ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১২:০১:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১২:০১:৪২ অপরাহ্ন
​নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক ​ছবি: সংগৃহীত
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, নেপালের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের জনগণ ও সরকার তাদের পাশে রয়েছে। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বুধবার (২৬ আগস্ট) ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। বুধবার হিমালয়ের এক নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে এমন এক দুর্গম পার্বত্য অঞ্চলে, যেখান দিয়ে তিব্বতের লাসা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে বিপুলসংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী যাতায়াত করেন। নেপাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যেতে পারে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ