ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০০

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৪৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৯:৪৫:২৭ অপরাহ্ন
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০০ ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫  হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দেশটির পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, ‘এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’ এ ঘটনায় প্রায় ২৮ জন পুলিশ সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়া নেপালে আকস্মিক বন্যায় ৪০০ জন পর্যটক নিখোঁজের খবর পাওয়া গেছে। দেশটির ট্যুরিজম বোর্ডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক। ১০৫ জন ভারতীয় এবং ১১১ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনাক্ত হওয়া বাকিদের মধ্যে নেপালের স্থানীয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের নাগরিক আছেন।

নিখোঁজ ও হতাহতের সংখ্যা নিয়মিত বাড়ছে। এই বন্যায় প্রতিবেশী তিব্বতেও ‘ব্যাপক হতাহতের’ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।

দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে কৈলাস মানসসরোবরে যাওয়া প্রায় ৪০০ তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

বুধবার ভোরে আকস্মিক বন্যায় নেপালের রাসুওয়া জেলায় চীন সীমান্তবর্তী এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়। সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল প্রাথমিক তথ্যের বরাত দিয়ে পার্লামেন্টে জানিয়েছেন, হিমালয় ঘেঁষা চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় সকালে ভূমিকম্প অনুভূত হয়। এরপর শুরু হয় তুষারধস। সেখান থেকে আকস্মিক বন্যা দেখা দেয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বত অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শিশির খানাল জানান, তাঁর দেশ চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখন পর্যন্ত ২৬ পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সামরিক সদস্য নিখোঁজ আছেন। 

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ