ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৫:৪৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৬:২৯:৪৭ অপরাহ্ন
নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক ​ছবি: সংগৃহীত
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ বন্যায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে হঠাৎ পাহাড়ি ঢল নেমে এ বন্যার সৃষ্টি হয়।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, বন্যায় রাসুয়া জেলার তিমুর ও পার্শ্ববর্তী সায়াফুরবাসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত ঘরবাড়ি, গাড়ি, পণ্য ও অন্যান্য সম্পদ পানিতে ভেসে গেছে। ওই এলাকায় চলমান কয়েকটি প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পর পুলিশ ও সেনাবাহিনীর ৩২ সদস্যও নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে নেপালের সেনাবাহিনী। দুর্গত এলাকায় নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানান, তাঁদের কাছে থাকা তথ্য অনুযায়ী, তিব্বতে ভূমিধসের কারণে ভোতিকোশি নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। পরে সৃষ্ট পানির চাপের সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার অভিযান জোরদার ও অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

তথ্যসূত্র: এনডিটিভি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ