ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সমাজকল্যাণমন্ত্রী

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৪৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৪:৩০:০৬ অপরাহ্ন
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে ​ছবি: সংগৃহীত
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত সরকার। কাগজে-কলমে ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দেখালেও বাস্তব চিত্র ভিন্ন। 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীর অফিসগুলোতেও এক ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। বৈশ্বিক সংকটে বিশ্বে তেল ও গ্যাসের দাম তিনগুণ বাড়লেও দেশে তেমন বাড়েনি বলে দাবি করেন মন্ত্রী।

ডা. জাহিদ বলেন, কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে। তবে দেশে সারের সংকট নেই। সরকার প্রতি কেজি ইউরিয়া সার উৎপদানে ভর্তুকি দেয় ২৯ টাকা। কৃষকের কথা চিন্তা করে সার উৎপাদনে ভর্তুকি দিচ্ছে সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুল ইসলাম শাহীন মন্ডল, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল ইসলামসহ অনেকে

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ