ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০১:৩২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০১:৩২:৪৯ অপরাহ্ন
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ​প্রতীকী ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১.৭৮ ডলার বা ২.০ শতাংশ কমে ৮৬.৮০ ডলারে নেমে এসেছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম প্রতি ব্যারেল ১.৪৯ ডলার বা ১.৮ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে দাঁড়িয়েছে।

খবর অনুযায়ী, হরমুজ প্রণালি চালুর বিষয়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে আবার আলোচনা শুরুর কথা জানিয়েছে ইরান। এই খবরে জলপথটি পুনরায় উন্মুক্ত হওয়ার নতুন আশা তৈরি হয়েছে, যার প্রভাবেই বিশ্ববাজারে তেলের এই দরপতন। এর আগে গত মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের উভয় বেঞ্চমার্কেই ৩ শতাংশের বেশি দরপতন হয়েছিল।

সূত্র: আল জাজিরা

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ