ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের তথ্য দিলে এক কোটি ডলার পুরস্কার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৮-২০২৬ ০৩:০৭:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৮-২০২৬ ০৩:০৭:৪২ অপরাহ্ন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) পাঁচ শীর্ষ কর্মকর্তার বিষয়ে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সম্পর্কে কার্যকর তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার এবং পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।
তালিকায় থাকা আইআরজিসির পাঁচ কর্মকর্তা হলেন বাহিনীর কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলি আব্দুল্লাহি এবং অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাঈদ আগাজানি। এ ছাড়া তালিকায় সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লশগরিয়ান এবং গোয়েন্দা বিভাগের কমান্ডার মাজিদ খাদেমির নাম রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ওই পাঁচ কর্মকর্তার বিষয়ে এমন তথ্য দিতে হবে, যা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কার্যকর হতে পারে। তথ্য প্রদানকারীরা সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের পাশাপাশি পুনর্বাসন সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স