ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​বিটিভিতে সরকার ও বিরোধীদের খবর সমানুপাতিকভাবে প্রচারের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০২:০৯:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০২:০৯:৩৫ অপরাহ্ন
​বিটিভিতে সরকার ও বিরোধীদের খবর সমানুপাতিকভাবে প্রচারের নির্দেশ ​ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরকার ও বিরোধী দলের সংবাদ সমানুপাতিকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিটিভি ও সংসদ টেলিভিশনে সরকার ও বিরোধী দলের সংবাদ সমানুপাতিকভাবে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকে জনগণের কথা তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। গত ছয় মাসে কোনো সংবাদ প্রকাশের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো থেকে ফোন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, গত ছয় মাসে দেশে গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। তবে রাষ্ট্রদ্রোহমূলক সংবাদ প্রচার গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ