'গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়া'র উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৮-২০২৬ ০৪:৪৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৮-২০২৬ ০৪:৪৪:০৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২৪ আগস্ট) দুপুরে কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের উদ্যাগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় 'গ্রীন কলাপাড়া ক্লিন কলাপাড়া'র সমন্বয়কারী মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান সভাপতিত্ব করেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, বিআরডিবি সভাপতি ফোরকান তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সদস্য মিলন কর্মকার রাজু, স্থপতি মো. ইয়াকুব খান, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নাজমুস সাকিব, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতেই গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়া কার্যক্রমের আয়-ব্যায় হিসাব প্রদান করা হয়।
উল্লেখ্য গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়ার আওতায় পৌর শহরের তিন হাজার ২'শ পরিবারকে এই সেবা প্রদান করা হচ্ছে। ফলে শহরের ড্রেনেজ খালে প্লাস্টিক পলিথিনসহ ৭০ শতাংশ বর্জ্য ফেলা বন্ধ হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স