ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম সমাবর্তন ২৬ জানুয়ারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:৫০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:৫০:৩৫ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম সমাবর্তন ২৬ জানুয়ারি ফাইল ছবি
আগামী বছরের ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।

এর আগে গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং অধ্যাপক পদ মর্যাদার শিক্ষকরা অংশ নেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ