ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া আইন অনুমোদন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:৪৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:৫৩:০৬ অপরাহ্ন
হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া আইন অনুমোদন ফাইল ছবি
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি। এর আওতায় অনুমোদিত দেশগুলোর জাহাজকে তেহরানের দেওয়া বিভিন্ন সেবার জন্য ফি পরিশোধ করতে হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন প্রস্তাবিত ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিতকরণে কৌশলগত পদক্ষেপ’ আইনের তৃতীয় ধারা অনুমোদন করেছে।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে দেওয়া বিভিন্ন সেবার বিপরীতে এই ফি আদায় করা হবে।

তিনি বলেন, ‘তৃতীয় ধারা অনুযায়ী, হরমুজ প্রণালিতে সামুদ্রিক, পরিবেশগত, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা, নিরাপত্তা এবং অন্যান্য সেবার জন্য ফি নেওয়া হবে।’

কাশকাভি জানান, প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর মালিকানাধীন জাহাজ থেকেই এসব ফি আদায় করা হবে। অর্থ পরিশোধ করতে হবে ইরানি মুদ্রা রিয়ালে অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায়।

তিনি আরো বলেন, প্রস্তাবিত আইনে হরমুজ প্রণালির উপকূলবর্তী দেশগুলোর অধিকারও বিবেচনায় নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন গ্রহণের পর ওমানের অবস্থানের কথা উল্লেখ করেন তিনি।

ইরানের সঙ্গে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় হরমুজ প্রণালি একটি বড় বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ