ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৫:০৩:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৫:৪৪:২২ অপরাহ্ন
সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ​ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনার আরও তিনজন আহত হয়েছেন। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত তিনজন অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সাতজন আহত হয়। তাদের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

এর আগে ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জনের প্রাণহানি ঘটেছিল।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ