ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১২:৩০:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১২:৩০:১৬ অপরাহ্ন
বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত ছবি : সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. রফিকুল ইসলাম (৫৬) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. রইচ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। এরপর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ