ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৮:৪৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৯:০৬:০২ অপরাহ্ন
রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী ফাইল ছবি
শপথগ্রহণের পর বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম অভিনন্দন জানিয়েছেন ভারতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।

তিনি বলেন, আমি আশাবাদী যে জনজীবনে আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের মানুষের সেবায় একটি সফল কার্যকালের সূচনা করবে। আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং উষ্ণ বন্ধুত্বপূর্ণ বন্ধনের মধ্যে ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত প্রসারিত হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি আরও বলেন,  আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

অভিন্ন্দন বার্তায় তিনি বলেন, আপনার অব্যাহত সুস্বাস্থ্য ও সুখের জন্য, আপনার দায়িত্ব সফলভাবে পালন করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার শুভেচ্ছা।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথগ্রহণ করেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ