ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, রদবদল হতে পারে যেসব মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৪:২৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৪:২৪:৪৪ অপরাহ্ন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, রদবদল হতে পারে যেসব মন্ত্রণালয় ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি তাদেরকে শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রিসভার নতুন চার সদস্য হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

নবাগত এসব সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ রদবদল বা নতুন দায়িত্ব বণ্টন হতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ