ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন চোর, বাঁচতে ৯৯৯-এ কল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৩:১৭:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৩:১৭:০০ অপরাহ্ন
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন চোর, বাঁচতে ৯৯৯-এ কল ছবি : সংগৃহীত
গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মীয়মাণ একটি পাওয়ার প্ল্যান্ট থেকে কামরুল নামের একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছেন। তিনি ৯৯৯-এ ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

পরে ৯৯৯ তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। বুধবার (১৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের লিডার বৌদ্ধদেব সরকার ৯৯৯-এ বিষয়ে নিশ্চিত করেন।

৯৯৯-এ আসা কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।

ঘটনা সূত্রে জানা যায়, কলার এবং তার একজন সহযোগী জিহাদ (১৮) দুজন মিলে বিদ্যুতের তার চুরি করতে যান। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান। কলার জানান, তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে তার আঘাত ততটা গুরুতর নয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৯৯৯-এ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ