ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৮-২০২৬ ০৩:০৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৬ ০৩:১৫:৫৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদায় অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে, গত ২৪ জুলাই দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন।
এদিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচনে জয়ী রাষ্ট্রপতি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নেবেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স