ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:৩৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:৩৮:৫৫ অপরাহ্ন
কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড! ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিয়ে বিরোধী প্রচারণার অংশ হিসেবে একই সঙ্গে শিক্ষাজীবন অব্যাহত রাখার ক্ষেত্রে সহায়তার জন্য মেয়ে শিশুকে বাইসাইকেল, শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও পরিবারকে আয়বর্ধনমূলক কর্মসহায়তার অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এসব উপকরণ ও নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়। 

উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ ও আভাসের সহায়তায় উপজেলার লালুয়া, চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নে দরিদ্র ও মেধাবী পাঁচজন মেয়ে শিশুকে বাইসাইকেল, ১০ জনকে পাঁচ হাজার টাকা কওে শিক্ষাবৃত্তি ও ১৫ মেয়ে শিশুর পরিবারকে ১৫ হাজার করে টাকা প্রদান করা হয়। মেয়ে শিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এসময় উপস্থিত মেয়ে শিশু শিক্ষার্থী ও মায়েরা বাল্যবিয়ে প্রতিহত করতে লালকার্ড প্রদর্শন করেন।

কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন “পায়রায়” এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) আ্যাডভোকেট শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্বাস আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস আজাদ, একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস, মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদী প্রমুখ। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন আভাস সিএএসআর, আরআরপি-৫০ প্রকল্পের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম। 

বক্তারা বলেন, এই উদ্যোগ সহায়তা প্রদানের একটি অনুষ্ঠান নয়; বরং এটি একটি মেয়ে শিশুর স্বপ্নকে বাঁচিয়ে রাখার প্রয়াস। তার শিক্ষার পথকে সুগম করতে বাল্যবিয়ের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার একটি সম্মিলিত অঙ্গিকার। পাশাপাশি শিক্ষাজীবন থেকে মেয়ে শিশুদের ঝরে পড়া রোধে এটি একটি কার্যকর উদ্যোগ বলে মনে করছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ