ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় হোটেল অগ্নিকাণ্ড

৭ বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:২৮:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:৪৭:৫৬ অপরাহ্ন
৭ বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের ​ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী  সরদার এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ আশ্বাস দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন ভারত সফরে যান- এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।

আগামী ১২ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের নয়া দিল্লিতে যাবেন কিনা, কিংবা এর আগে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা? এ নিয়ে চলমান অনিশ্চয়তায় মধ্যে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার।

প্রায় এক ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজন। স্বাস্থ্যমন্ত্রী জানান, একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল এটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতের সফরের বিষয় নিয়ে কী কথা, সে বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ভারতীয় হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সুন্দর সাক্ষাৎ হয়েছে বলে জানান। কথা বলেন, সম্প্রতি কলকাতায় আগুনে পুড়ে বাংলাদেশে মৃত্যুর ঘটনা নিয়েও। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ তার ভালো লাগার একটি জায়গা বলেও জানান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ