গাইবান্ধায় ৬৬ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৮-২০২৬ ১২:৪০:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৬ ১২:৪০:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গাইবান্ধা জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন বিভিন্ন শূন্য পদের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে দুইজনসহ মোট ৬৬টি পদে জনবল নিয়োগের জন্য ২১ আগস্ট লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স