ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে নাটোরের কয়েকটি এলাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৪:১৫:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৪:১৬:৪৩ পূর্বাহ্ন
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে নাটোরের কয়েকটি এলাকা ছবি : সংগৃহীত
নতুন ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (২০ আগস্ট) নাটোরের কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। 

বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

এতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার করন ও রক্ষনাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নং এবং ৮ নং (আংশিক)  ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা, বড়বড়িয়া এলাকার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন ওই এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বাংলাস্কুপ/প্রতিবেদক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ