কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দিলো সরকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৮-২০২৬ ০৮:১৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৮-২০২৬ ০৮:১৮:২১ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স