ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​বিদ্যুৎ সংকটে সরকারের কোনো দায় নেই: ডা. জাহেদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:০৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:০৬:১৩ অপরাহ্ন
​বিদ্যুৎ সংকটে সরকারের কোনো দায় নেই: ডা. জাহেদ ​ফাইল ছবি
বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে এ ঘটনায় মনোকষ্ট পেয়েছেন।’

বিগত সরকার ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলেও মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পূর্ববর্তী শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছিল।

জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সঙ্গে যেসব কর্মকর্তা কাজ করছেন, তাঁরা এর আগে এমন সরকারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি। সরকারের লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা।

তিনি কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ