দুদকে অফিস শুরু করেছেন চেয়ারম্যান ও দুই কমিশনার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৮-২০২৬ ১২:২৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৮-২০২৬ ১২:৩৬:৩১ অপরাহ্ন
দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
প্রায় সাড়ে ৫ মাস অভিভাবকহীন থাকার পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন নবনিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতার অবসান হলো।
সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বে দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনাসহ দুর্নীতি দমন কার্যক্রমে আরও গতি আসবে। দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ, অনুসন্ধান-তদন্তে গতি এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও গতিশীল করাই এখন নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ।
গত ৩ মার্চ ২০২৬ তারিখে দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের কারণে দুদক কমিশন শূন্য হয়। দীর্ঘ ১৬৬ দিন শূন্য থাকার পর ১৮ আগস্ট নতুন চেয়ারম্যান ও ২ কমিশনার নিয়োগ পান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স