ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:১২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:১২:৩৮ অপরাহ্ন
​হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট ​ফাইল ছবি
নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন। রিট আবেদনে নির্বাচিত এই জনপ্রতিনিধির বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন এবং জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ইব্রাহিম খলিল গণমাধ্যমকে জানান, "আবদুল হান্নান মাসউদের হলফনামায় তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতে তার সংসদ সদস্য পদ বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিটটি করা হয়েছে।"

আবেদনে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদটি শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা জারির আরজি জানানো হয়েছে। মূলত হলফনামায় দাখিলকৃত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেই ভোটার নাজমুল হোসেন আইনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ