ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১২:০২:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১২:০২:৪২ অপরাহ্ন
​রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরো কার্যকর করা এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ