আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৮-২০২৬ ০৫:০৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৬ ০৫:১৬:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের রির্পোট অনুমাননির্ভর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিবেদনটি তিনি এখনও পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা অনুমাননির্ভর। ফলে এমন তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন দেখছে না সরকার।
তিনি বলেন, (জাতিসংঘের প্রতিবেদনে) সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে পদক্ষেপ নেয়ার সুযোগ নেই।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স