ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৪:১৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৪:২৪:১৬ অপরাহ্ন
​হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন রোগী আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন। 

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গের নতুন রোগী এসেছে ১ হাজার ৩১ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৫০ জনের। আর হামের উপসর্গ রয়েছে ৯৮১ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮১৬ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। আর এ পর্যন্ত মোট ১৭ হাজার ৯৩০ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ