ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০২:৪৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০২:৪৭:০৯ অপরাহ্ন
​মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প ​ছবি: সংগৃহীত
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলু এজেন্সির।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি এবং শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি অত্যন্ত খুশি।

তিনি বলেন, এই চুক্তি দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্য কীভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেশগুলো কীভাবে শেষ পর্যন্ত আরও অর্থবহ উপায়ে নিজেদের প্রতিরক্ষা করতে সক্ষম হবে।

তিনি তিন দেশের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ