একদিনে ডেঙ্গুতে তিনজনের প্রাণহানি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৮-২০২৬ ০৫:১৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৮-২০২৬ ০৫:১৯:৫১ অপরাহ্ন
ফাইল ছবি
মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় বা একদিনে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৫ জন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২৩ হাজার ৯৭৮ জন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স