বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি হলে ব্যবস্থা নেবে সরকার: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৮-২০২৬ ০৪:২৫:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৮-২০২৬ ০৪:২৫:০৬ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
বর্জ্য ব্যবস্থাপনায় যারা গাফিলতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর সবুজবাগের বরদ্দেশরী কালীমাতা মন্দিরে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন প্রতিমন্ত্রী জানান, শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না; নেতাকর্মীদেরও সচেতন হতে হবে। তিনি বলেন, বর্জ্য নিয়ে কোনো রকম গাফিলতি যদি করেন, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।
এসময়, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স