ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে যুবলীগ কর্মী আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৮-২০২৬ ০২:৩৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৮-২০২৬ ০২:৩৫:৩০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম অর্ণব দাস (৩৭)।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইল।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব নিশ্চিত করেছেন। তিনি বলেন, অর্ণব দাস যুবলীগের সদস্য। তার বাড়ি টাঙ্গাইলে, তিনি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন। তিনি আরও বলেন, আটক অর্ণবকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স