ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তল্লাশি চালিয়ে ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৪:৩২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৪:৩৪:১৯ অপরাহ্ন
তল্লাশি চালিয়ে ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা! ​প্রতীকী ছবি
জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় ভিক্ষা করছিলেন এক নারী। তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪৬ হাজার ৬০০ ডলার সমপরিমাণ অর্থ পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখেরও বেশি।

বুধবার (১২ আগস্ট) দেশটির সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী আগে থেকেই 'পেশাদার ভিক্ষাবৃত্তির' সঙ্গে জড়িত ছিলেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ তিনি নিয়মিত বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ওই নারীর জাতীয়তা বা কতদিন ধরে তিনি এভাবে অর্থ সংগ্রহ করছিলেন, তা জানায়নি মন্ত্রণালয়। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় সাধারণ মানুষকে রাস্তায় ভিক্ষুকদের সরাসরি টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কিছু ভিক্ষুক অসুস্থ বা চরম আর্থিক সংকটে থাকার মিথ্যা দাবি করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে।

প্রয়োজনে অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত ও নিবন্ধিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতেও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে পরিদর্শন দলগুলো নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে সমাজ মন্ত্রণালয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ