ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত বেড়ে ৮

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০১:৩৪:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৪:০০:৪৩ অপরাহ্ন
চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত বেড়ে ৮ ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমন হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। পরে সেখান থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাস লিকেজে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ