ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​১৬ আগস্ট শুরু জাতীয় মৎস্যপক্ষ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৪:৪৩:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৪:৪৩:০৮ অপরাহ্ন
​১৬ আগস্ট শুরু জাতীয় মৎস্যপক্ষ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ​ছবি: সংগৃহীত
আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে আয়োজিত এক সমাবেশে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা বলেন।

মৎস্য উৎপাদন এবং এ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী এদিন ১৩ টি ক্যাটাগরিতে, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক প্রদান করবেন বলে জানিয়েছেন তিনি।
 
এসময় মন্ত্রী বলেন, 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যে ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে একযোগে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্‌যাপন করা হবে।
 
মৎস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন জানিয়ে এসময় মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের দেশে মোট ৫১ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। মৎস্য খাত দেশের অর্থনীতি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান মন্ত্রী। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ