টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, দাবি মল্লিকার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-০৮-২০২৬ ০৩:৪৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৮-২০২৬ ০৩:৪৭:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
একসময় বলিউডে একের পর এক আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কাড়েন মল্লিকা শেরাওয়াত। তবে মূলধারার অভিনেত্রী হিসেবে খুব বেশি সাফল্য না পেলেও দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন তিনি। জনপ্রিয় রিয়েলিটি সিরিজ ‘দ্য ট্রেইটরস ২’-এ অংশ নিয়ে নতুন করে শিরোনামে এসেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি সিরিজটির প্রচারণায় অংশ নিয়ে মল্লিকা এমন একটি দাবি করেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার দাবি, হলিউড তারকা টম ক্রুজ নাকি তার প্রতি আকৃষ্ট ছিলেন এবং তাকে ভিডিও-ও পাঠাতেন।
‘দ্য ট্রেইটরস ২’-এর সহ-প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, তার কখনও কারও প্রতি ‘ক্রাশ’ তৈরি হয়েছিল কি না, নাকি সবাই তার প্রেমেই পড়েছে। জবাবে মল্লিকা হাস্যরসের সুরে বলেন, সবাই আমার প্রেমে পড়েছে। ইদানিং টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। এখন ফোনটা সঙ্গে থাকলে তার পাঠানো ভিডিওগুলোও দেখাতে পারতাম।
তবে টম ক্রুজ কী ধরনের ভিডিও পাঠাতেন—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি মল্লিকা। বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, আমরা যখন বিভিন্ন পার্টিতে একসঙ্গে সময় কাটাতাম, তখন দেখা হতো। তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ।
মল্লিকার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, হলিউডে উল্লেখযোগ্য কোনো সফল সিনেমা না থাকা একজন অভিনেত্রীর প্রতি টম ক্রুজের আকৃষ্ট হওয়ার দাবি সহজে বিশ্বাস করা কঠিন।
উল্লেখ্য, ‘দ্য ট্রেইটরস ২’-এর প্রচারণা কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। সিরিজটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স