হাতি দিবসের আলোচনা
জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা চান পটিয়ার বন কর্মকর্তা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৮-২০২৬ ০৪:০৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৬ ০৪:০৩:৫৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দুপুরে হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে হাতি ও বন সংরক্ষণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক।
সভায় বক্তারা বলেন, হাতি বাংলাদেশের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বন উজাড়, আবাসস্থল সংকট ও মানুষের সঙ্গে হাতির সংঘাতের কারণে বন্য হাতি নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। হাতির আবাসস্থল রক্ষা এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
এ সময় বরগুনী বিট কর্মকর্তা রহমত আলী, শ্রীমাই বিট কর্মকর্তা মো. ফয়সাল, হাইদগাঁও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিন্নাতুর রহমান, শিক্ষা প্রতিনিধি আব্দুল মান্নান, রেসকিউ টিমের সদস্য নাঈমুদ্দিন বিজয়, বন বিভাগের কেয়ারটেকার মো. মহিউদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে হাতি ও বন সংরক্ষণে জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স