ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন ‘এ ক্রিসমাস স্টোরি’র অভিনেত্রী টেডি মুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৭:২৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৭:২৭:৩১ অপরাহ্ন
মারা গেছেন ‘এ ক্রিসমাস স্টোরি’র অভিনেত্রী টেডি মুর ​ছবি: সংগৃহীত
জনপ্রিয় ক্রিসমাস কমেডি চলচ্চিত্র ‘এ ক্রিসমাস স্টোরি’র মিস শিল্ডস চরিত্রের অভিনেত্রী টেডি মুর মারা গেছেন। গত ৫ আগস্ট কানাডার অন্টারিওর হান্টসভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি।

অভিনয়ের পাশাপাশি টেডি মুর কাজ করেছেন স্ক্রিপ্ট সম্পাদনা ও অভিনয় প্রশিক্ষণের ক্ষেত্রেও। অভিনয়জীবনের শুরুতে ক্রিস্টোফার ওয়াকেনের সঙ্গে ‘এ মিডসামার নাইট’স ড্রিম’ নাটকে অভিনয় করেন তিনি।

তবে বড় পর্দায় তাঁর সবচেয়ে স্মরণীয় কাজগুলোর একটি ১৯৮৩ সালের ‘এ ক্রিসমাস স্টোরি’। সিনেমাটিতে মিস শিল্ডস নামের এক কঠোর শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন টেডি মুর। পিটার বিলিংসলি অভিনীত নয় বছর বয়সী রালফি পারকারের শিক্ষিকা হিসেবে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করে।

এরপর দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন টেডি মুর। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘সেকেন্ড উইন্ড’, ‘মার্ডার বাই ডিক্রি’, ‘ওভারনাইট’ এবং ‘ডাউন দ্য রোড এগেইন’।

টেলিভিশনেও বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘মিসেলটো ওভার ম্যানহাটন’-এর পাশাপাশি মিনি সিরিজ ‘দ্য কেনেডিস’-এও অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের বাইরেও শিল্পীদের প্রশিক্ষণ ও চিত্রনাট্য সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন টেডি মুর। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন মাধ্যমে কাজ করে তিনি কানাডীয় অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেছিলেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ