ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত স্পিকার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৫:০৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৫:০৮:৪৬ অপরাহ্ন
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ ​ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রকে সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত করতে হবে। সে লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধাপ।

আয়োজিত এই সভায় আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ সংক্রান্ত সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ