ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১২:৪৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১২:৪৯:৩৬ অপরাহ্ন
​রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার ​ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতির হিসাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

সোমবার (১০ আগস্ট) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতিকে বৈদেশিক মুদ্রার ব্যবহারযোগ্য রিজার্ভ পরিমাপের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য হিসাবপদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের পরিমাণ এই পর্যায়ে পৌঁছেছে।

এর আগে রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করার তথ্য জানানো হয়েছিল। সর্বশেষ হিসাবে সেই রিজার্ভ আরও বেড়ে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ