ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা জেলে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৬:৫০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৬:৫০:৩৮ অপরাহ্ন
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা জেলে ​ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁওয়ে একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

মামলার বাদী কাহালগাঁও এলাকার আব্দুল কাইয়ুম তালুকদার। দ্রুত বিচার অপরাধ আইনে মামলাটি করা হয়েছে।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মামলার ধার্য তারিখে হাজিরা দিতে তিন আসামি ময়মনসিংহ জেলা জজ আদালতে আসেন। তারা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এতে ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্যের ভাইসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় অপর আসামিদের মধ্যে সংসদ সদস্যের ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানি লেয়ার মুরগি পালন করে আসছে। সেখানকার মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় হাতবোমার বিস্ফোরণ, একটি ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং প্রাইভেটকার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

এর পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে মামলা করেন

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ