ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিটুজি প্রকল্পে দুর্নীতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৫:০১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৬:৪১:৩০ অপরাহ্ন
জিটুজি প্রকল্পে দুর্নীতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) জিটুজি প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

গত মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ডিপিডিসির Expansion and Strengthening of Power System Network under DPDC Area (ESPSN) জিটুজি প্রকল্পের ২২তম, ৪৩তম ও ৪৫তম শিপমেন্টের মালামাল জার্মানির পরিবর্তে চীন হতে শিপমেন্ট করার বিষয়ে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিভাগকে অবহিত করার জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, বিদ্যুৎ বিভাগের নির্দেশনার পর ডিপিডিসির অনেক কর্মকর্তাই এখন আতঙ্কে রয়েছেন। সংস্থাটির একটি দায়িত্বশীল সূত্র বলেছে, অভিযুক্তরা পার পেতে মরীয়া হয়ে উঠেছেন। শুরু করেছেন জোর লবিং।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র বলছে, দুদক পুনর্গঠন হওয়ার পরই জিটুজি প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

জিটুজি প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে ফের তৎপর দুদক
কেনাকাটায় অনিয়ম করে ১০০ কোটি টাকা ভাগ-বাটোয়ারা
দুদকের জালে ফেঁসে যাচ্ছে ডিপিডিসি


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ