ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:০৪:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:০৪:৫৫ অপরাহ্ন
রাজশাহী বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ ছবি : সংগৃহীত
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন।

রাজশাহী বোর্ডে এবার পাশের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৬৩ হাজার ৯৫৮ জন।

শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত ফলাফল পরে প্রকাশ করা হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ