ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর 'কঠোর' সিদ্ধান্ত বদলে গেল দুই ঘণ্টার মধ্যেই!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৪:৩১:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:১৭:৫১ অপরাহ্ন
স্বাস্থ্যমন্ত্রীর 'কঠোর' সিদ্ধান্ত বদলে গেল দুই ঘণ্টার মধ্যেই! উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জলাতঙ্কের টিকা না থাকায় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মাত্র দুই ঘণ্টার মধ্যেই সেই কঠোর সিদ্ধান্ত থেকে নমনীয় হয়ে বদলির আদেশ প্রত্যাহার করে তাকে ‘ক্ষমা’ করার কথা জানিয়েছেন মন্ত্রী।

রোববার (৯ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

জানা যায়, হাসপাতালের সম্মেলনকক্ষে তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠকে বসেন। বৈঠকে সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে আলোচনা হয়। এ সময় ভ্যাকসিনের বিষয়ে একটি ভুল-বোঝাবুঝি ছিল বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী আগের কঠোর সিদ্ধান্ত থেকে নমনীয় হন এবং বদলির আদেশ প্রত্যাহার করেন।

পরিদর্শনকালে চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সরেজমিনে স্বাস্থ্যসেবার মান দেখতে আকস্মিক সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশের পাশাপাশি জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজ দিয়েছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর, সিভিল সার্জনকে বদলির নির্দেশ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ