ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১২:০৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১২:৫৫:০৭ অপরাহ্ন
​কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ​ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার মুরাইছড়া সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরাইছড়া বস্তির আব্দুল মালিক তরফদারের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদ জানান, মুরাইছড়া সীমান্ত দিয়ে চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেন। ভারতীয় বিড়ি আনতে তারা ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করলে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

এতে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অন্য যুবকেরা গুলির মুখে বাংলাদেশে ফিরে আসেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ