ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়া হাসপাতালে বিনা খরচে প্রসূতিদের সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৮:১৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৮:১৭:২৬ অপরাহ্ন
কলাপাড়া হাসপাতালে বিনা খরচে প্রসূতিদের সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু ফোকাস বাংলা নিউজ
টানা ১৬ মাস বন্ধ থাকার পরে ফের পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে এখানকার প্রসূতিদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে। শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটায় সিজারিয়ান ওটি (অপারেশন থিয়েটার) কক্ষের ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপি দলীয় স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তেন মং, মেডিকেল অফিসার ববি মালাকার, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক আ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদারসহ স্বাস্থ্য বিভোগের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি মোশাররফ হোসেন একই সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। রোগীদের চিকিৎসা সেবার খোঁজ-খবর নেন। তিনি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দ্রুততম সময়ের মধ্যে সারাদেশের মতো এখানকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করছেন বলে জানান। এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

স্বাস্থ্য প্রশাসক ডাঃ তেন মং জানান, দীর্ঘ সময় ধরে প্রসূতিদের সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় দরিদ্র, অসহায় রোগীরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এখন থেকে স্বল্প পরিসরে হলেও সপ্তাহে অন্তত প্রতি বৃহস্পতিবার কলাপাড়া হাসপাতালে বিনা খরচে সিজারিয়ান অপারেশন সচল করার উদ্যোগ নেয়া হয়েছে। আজও দুই প্রসূতিকে বিনা খরচে অপারেশন করা হয়েছে। চিকিৎসক ও সহকারীদের কোন পারিশ্রমিক দেয়া লাগবে না। তবে রোগীদেরকে শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে হবে। কারণ সরকারিভাবে পর্যাপ্ত ওষুধের সরবরাহ নেই। তবে একাধিকসূত্র দাবি করেছে হাসপাতালের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে একটি মধ্যস্বত্ত্বভোগী দালাল চক্র নানা কৌশলে অপপ্রচার চালিয়ে প্রসূতিদের বাইরের ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে বাধ্য করে আসছে। ওই চক্রের ছোবল থেকে রোগীদের প্রকৃত সরকারি সেবার আওতায় আনতে হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ