ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বগুড়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৪:৩০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৪:৩০:৩৬ অপরাহ্ন
​বগুড়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি ​ছবি: সংগৃহীত
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেনকে প্রধান করা হয়েছে। এ ছাড়া জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে রাখা হয়েছে।

তৌফিকুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শুরু হয়েছে।

নিহতদের প্রত্যেক পরিবারের জন্য সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা আজই পৌঁছে দেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। চিকিৎসাধীনদের জন্য রক্তের প্রয়োজন উল্লেখ করে তিনি স্বেচ্ছায় রক্তদাতাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যোগাযোগ করার অনুরোধ জানান।

প্রসঙ্গত, শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর দিয়ে উঠিয়ে দেয়।

এতে সাত দিনমজুর নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ