ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবায় সুখবর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৮-২০২৬ ০৫:০২:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৮-২০২৬ ০৫:০২:০৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং চিকিৎসাসেবার মান বাড়িয়ে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ ও জরুরি বিভাগের সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। তিনি রোগীদের প্রতি মানবিক আচরণেরও আহ্বান জানান।
সভায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেনসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন। পরে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এবং ফরিদপুর হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স