ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৪:১৩:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৪:১৩:০০ অপরাহ্ন
বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, সাইবার নিরাপত্তা ব্যবস্থায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর এখনো দুর্বলতা রয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংককে সব সময় উদ্বিগ্ন থাকতে হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। ব্যাংকিং খাতের এ দুর্বলতা বাংলাদেশ ব্যাংকের জন্য উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ভবিষ্যতে সাইবার হামলা কমবে না, বরং আরো বাড়বে।

সরকারি প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেজন্য এই খাতকে আরো শক্তিশালী করতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার নামে সামাজিক মাধ্যমে বুলিং, মিথ্যা ও হয়রানিমূলক কনটেন্টের প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এসব কোনোভাবেই চলতে দেবে না সরকার।

এ ছাড়া সরকারকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা, বিভ্রান্তমূলক কনটেন্টের বিস্তার ঠেকাতে শিগগিরই মেটা, গুগলসহ সোস্যাল মিডিয়া প্লাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ