ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে মেটা-গুগলের সঙ্গে বৈঠক করা হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৩:৩৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৩:৫৮:০৫ অপরাহ্ন
সরকারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে মেটা-গুগলের সঙ্গে বৈঠক করা হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফোকাস বাংলা নিউজ
সরকারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে মেটা-গুগলের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বাক স্বাধীনতার নামে সামাজিক মাধ্যমে বুলিং, মিথ্যা ও হয়রানিমূলক কনটেন্টের প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এসব কোনোভাবেই চলতে দিবে না সরকার।

এছাড়া সরকারকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা, বিভ্রান্তমূলক কনটেন্টের বিস্তার ঠেকাতে শিগগিরই মেটা, গুগলসহ সোস্যাল মিডিয়া প্লাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান ফকির মাহবুব আনাম।

আর প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ভবিষ্যতে সাইবার হামলা কমবে না, বরং আরও বাড়বে। সরকারি প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এটি আরও শক্তিশালী করতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
 
এদিকে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় এখনো দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। ব্যাংকিং খাতের এ দুর্বলতা বাংলাদেশ ব্যাংকের জন্য উদ্বেগের বিষয়।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ