ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হুঁশিয়ারি : ‘শিরশ্ছেদের আগে’ শেষ সুযোগ পাচ্ছে ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১২:০১:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১২:০১:৩৬ অপরাহ্ন
ট্রাম্পের হুঁশিয়ারি : ‘শিরশ্ছেদের আগে’ শেষ সুযোগ পাচ্ছে ইরান ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান অস্বীকার করলেও তেহরানের সঙ্গে আলোচনা চলছে| তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শিরশ্ছেদের আগে’ এটিই ইরানের জন্য শেষ সুযোগ|

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন|

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়|

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না| তবে ট্রাম্প এ দাবি নাকচ করে বলেন, ‘আমরা এই মুহূর্তে আলোচনা চালিয়ে যাচ্ছি’|

ট্রাম্প বলেন, ‘এটি তাদের জন্য একটি ভালো নথিতে ¯^াক্ষর করার শেষ সুযোগ| শিরশ্ছেদের আগে আমি তাদের শেষ পর্যন্ত প্রতিটি সুযোগ দিতে চাই|’

তিনি বলেন, আলোচনার মূল বিষয় হচ্ছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা| এটি ‘আক্ষরিক অর্থে আগামীকালই’ হতে পারে| পাশাপাশি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা হচ্ছে, যা ‘কিছুটা সময় নিতে পারে’|

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আকস্মিক হামলা চালানোর পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ চলছে| তবে মাঝেমধ্যে কূটনৈতিক তৎপরতার কারণে সংঘাত কিছু সময়ের জন্য শান্ত হয়েছে|

পাঁচ মাসের বেশি সময় পরও ইরান এখনো অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম| দেশটিতে এখনো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতও রয়েছে|

মঙ্গলবার ভোরে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, ওমান উপকূলসংলগ্ন হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে|

ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত না জানিয়ে ইউকেএমটিও বলেছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে|

গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ হামলার হুমকি দিয়েছিলেন| এর মধ্যে জ্বালানি অবকাঠামোয় নতুন হামলার আশঙ্কার কথাও ছিল| তবে শনিবার তিনি সুর নরম করে বলেন, একটি সমঝোতার ‘সীমারেখা’ ˆতরি হয়েছে| অন্যদিকে ইরান জানিয়েছে, তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না|

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘হরমুজ প্রণালীতে চলাচল নিশ্চিত করতে আমাদের আলোচনা ওমানের সঙ্গে|’

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় হরমুজ প্রণালী সবচেয়ে বড় অচলাবস্থার বিষয় হয়ে উঠেছে| যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান যুদ্ধের শুরুতে আরোপ করা অবরোধ আবারও কার্যকর করে| তারা প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে বাধা দিচ্ছে এবং বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণ করছে|

তেহরানকে ‘প্রতারণাপূর্ণ’ আখ্যা দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, প্রকাশ্যে ও গর্বের সঙ্গে তারা বলছে যে আলোচনা হচ্ছে না| ‘কিন্তু ইরান ¯^ীকার করুক বা না-করুক, আমরা বহু দশক ধরে তাদের সৃষ্টি করা একটি সমস্যার সমাধান নিয়ে বাস্তবসম্মত আলোচনা করছি|’

সংঘাত শুরুর সময় ট্রাম্প বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি মোকাবিলার জন্যই এই যুদ্ধ প্রয়োজন| সোমবারও তিনি বলেন, ‘ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ হতেই হবে|’

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু বোমা ˆতরির চেষ্টা করছে| তবে তেহরানের দাবি, তাদের কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত|

সপ্তাহের শেষে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদার দেশগুলো তাকে নতুন হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছিল| তার দাবি, ওই হামলা হলে তা ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা’ হতো|

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে| 

গত মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায়| ওই চুক্তির আওতায় উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে জ্বালানি রপ্তানিকারী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার কথা ছিল|

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ